Skip to Content
Course content

সোনার তরী কবিতা আলোচনা, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার বাংলা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব‍্যগ্রন্থের নাম কবিতা এবং প্রথম কবিতা হল সোনার তরী। এর আগে রুদ্রচন্ড, ভগ্নহৃদয়, ভানুসিংহের পদাবলী, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, সন্ধ‍্যাসঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল এবং মানসী পেরিয়ে রবীন্দ্রনাথ আসছেন 'সোনার তরী' কাব‍্যগ্রন্থে।
'সোনার তরী' পর্বে এসে রবীন্দ্রভাবনায় প্রকৃতি ও মানুষ সম্পর্কে ধারণার পরিবর্তন হল। এই পর্বে প্রকৃতি ও মানবজীবন মূর্ত থেকে বিমূর্ততায় সীমা থেকে অসীমে পৌঁছেছে রবীন্দ্রকল্পনায়। সেইভাবনার সার্থক ফসল 'সোনার তরী' কবিতাটি।

#sonartori_kobita #amar_bangla

Rating
0 0

There are no comments for now.